Friday, May 31, 2024
কবিতা- কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
বিশ্বকবির চরণটা
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
মনে প্রাণে কবিতা বাজে।
বাজাতে বাজাতে চলল রবি --
রবি না তো সে বিশ্বকবি।
বিশ্বকবির চরণটা
ছন্দ গড়ার ধরণটা ;
আয় রে তাঁহার পথটা ধরি
কবিতা লেখার চেষ্টা করি।
আর কি আমার সাধ্য বল্?
এটাই যে মোর শ্রদ্ধার ছল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment