তাঁর হাত
ঘর জ্বালানোর আগুন কে দেয় উসকে,
মানুষ মারে নির্দোষী মানুষকে ।
অসুখ ছড়ায় দেশে, দুঃখী মন,
কার নাম তুই করিস উচ্চারণ ?
স্তূপে সাজায় অস্ত্র পারমানব
অ্যাটলান্টিক সাগর-পারের দানব ।
পুড়িয়ে বুঝি দেবে সকল আকাশ
নতুন মানুষ, কার দিকে তুই তাকাস ?
তিনি কি ওই প্রাণের ভিতর থেকে
কবিতা আর গানে ওঠেন ডেকে ?
তিনি কি ওই ঘাসে, গাছের ফুলে
ভালোবাসার ফসল গেছেন তুলে?
তিনিই কি আজ এই মানুষের নামে,
ডাক দিয়েছেন প্রচন্ড সংগ্রামে ?
একশো পঞ্চাশ পার হয়ে তাঁর হাত
পথ কি দেখায় - সেই রবীন্দ্রনাথ ?
No comments:
Post a Comment