Friday, May 31, 2024

কবিতা- দেবযানী বসু

রবিমাত্রা


তথ্য চেয়েছি, তত্ত্ব চেয়েছি আপনার সম্বন্ধে 
বিশ্বাস করুন মহাকাশ সব কেড়ে নিয়েছেন
আপনার আনন্দ আমার পরে এই অব্দি ঠিক
শির ঝুলে গেছে, অদৃশ্য লেজও ঝুলছে আমার
জোছনারাতের দোলনা আজ নিঃসঙ্গ হ্যামক
গঙ্গার তীর ডুবে গেছে নিজের আগ্রাসী ক্ষুধায়
বিশ্বাস করুন 'গুরুদেব' নিয়ে পেনেটির বাগানের
ঘোলাটে জল আমরা পরিশ্রুত করার চেষ্টায়
সিনেমা ও তথ্যচিত্র ধরে অনেকটাই হেঁটেছেন
আর ওই হাঁটা পরবর্তী প্রজন্মের কাঁধে হাত রাখছে
আপনি একটি পাহাড় বলে আমরা ঝরনা আত্মা 
এতটাই জারিত রবিভাবনায় আমরা যে প্রতিটি
কবিতা মিনারেল বোতল, বিশ্বাস করুন জোড়াসাঁকোর
বড়দা আপনাকে প্রতি নিয়ত চুরি করা কর্তব্য  আমার। 

No comments:

Post a Comment