Thursday, May 30, 2024

কবিতা- পাণ্ডু বিশ্বাস

রবীন্দ্রনাথের প্রতি

রবি ঠাকুর তোমার কাছে
চাইবো কিছু দেবে?
জ্ঞানের আলো জ্বেলে তুমি
অন্ধকারটা নেবে?

কারা যেন ভুল করেছে
শিক্ষা বেচে দিয়ে!
আমরা এখন শিখব কোথায়
কোনখানে আজ গিয়ে?

রবি ঠাকুর তুমি এসো
তোমার আলো চাই
তোমার আশিস আমরা যেন
সারা জীবন পাই।

No comments:

Post a Comment