Friday, May 31, 2024

কবিতা- মৃদুল দাশগুপ্ত

রবীন্দ্রনাথ 


না, পঁচিশে বৈশাখে নয়, অন্য প্রতিদিনে
আমাদের দিব্যি কাটে রবীন্দ্রনাথ বিনে ।
তাতে কবির যায় আসে না, আমরাই হই ছোটো ।
গাড়ি হাঁকাই, বিমান চাপি,  কাগজ ছাপে ফোটো ।

ছোটো ছোটো লাল পিঁপড়ে চিনির দানা খোঁজে
দপ্তরে যাই, সময় কাটাই সভায়, নৈশ্য ভোজে ।
পাগল হয়ে সবাই খুঁজি কোথায় চিনি,  চিনি;
বিষন্ন মুখ আকাশ দেখে তাকিয়ে থাকেন তিনি ।

1 comment:

  1. ২০২১ না ২০২৪ হবে ?

    ReplyDelete