রবি কবি
আজ এই বৈশাখে এলোমেলো এলোমেলো
এ কোন ঝড়ের আভাস এলো বৈশাখ এলো
জানো কি সে কোন প্রভাত রবি উসার আলো
দূর হতে কোন উদাসী বাউল গান শোনালো
মনে আছে সেই অজানা পথের হারিয়ে যাওয়া বাঁক
ধূসর এই মনের উঠোন জুড়ে কথা থাক - নাই থাক
এসো হে বর্ষার রঙে নতুনের বার্তা বাহক তুমি
এদিকে খা খা রোদ্দুর তৃষ্ণা জাগে বালুকার ভূমি
যদি আজ সেই রবিরে মেঘ আড়াল করে রাখে
ডাক দিল ভুবনডাঙার মাঠ আজ এই ২৫ শে বৈশাখে।
No comments:
Post a Comment