তুমি রবীন্দ্রনাথ
তুমি একটি কিম্বা দুইটি দিনের অনুষ্ঠান নও
তুমি দিন প্রতিদিনের অন্তরযাপন
প্রতিদিনের পাঠ্যাভাসের জাগ্রত বোধ
তুমি বাঁচতে ও ভাবতে শিখিয়েছ বারবার
গীতাঞ্জলি গীতবিতান নাটক উপন্যাস
মুক্তির রসদ নিবিড় শ্বাস-প্রশ্বাস
তুমি শুধু পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ নও
তুমি অনন্ত প্রবাহ তুমি রবীন্দ্রনাথ।
No comments:
Post a Comment