ঠাকুর রবীন্দ্রনাথ
যেমন আমরা সূর্যের কাছে ঋণী,
তেমনই তোমার কাছেও৷
শুধু কবি তো নও, কিরণ অফুরান!
শুধু কবি তো নও৷ এক প্রকৃতি সীমাহীন—
যাতে সুর-ছবি-চিন্তা আর কথা অনিঃশেষ!
ইউরোপের সাদা মেঘও তোমার মূর্তি আঁকে৷
শুধু তো কবি নও৷ নিজেই একা এক জগৎ
যেখানে ভয়ও প্রবেশ করতে ভয় পায়,
মনের আদালত বিচার করে একলাই৷
তড়িঘড়ি কালবৈশাখী আসে
শুকনো পাতা পরিষ্কার করে দেয়,
গাছে গাছে নতুন পাতার সবুজ আলো জ্বলে...
ধূপ সব জ্বলে ওঠে, আরতি হয় তোমার৷
মনেপ্রাণে পুজো করি, পাখির চোখ ফুটে—
ওই বুঝি আলো— এক শাশ্বত রবীন্দ্রনাথ...
শুধু তো কবি নও, ঠাকুর একজন!
No comments:
Post a Comment