Friday, May 31, 2024

কবিতা- অমর চক্রবর্তী

আমার ঠাকুর 



সকাল বিকাল রাত দুপুর 
আমি পুজি আমার ঠাকুর, রবি ঠাকুর  

ঠাকুর পুজোয় লাগে ফুল ফল নৈবেদ্য
আমার ঠাকুর প্রীত হন
যদি পাঠ করি পদ্য
তাঁর আশীর্বাদেই আমি হয়েছি ফটিক তারাপদ
এই পৃথিবীর পথ চিনেছি
হোক না মেঘ রৌদ্র। 

'আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ'
এই বেদমন্ত্র আমার ঈশ্বরই চেনান
আমি সব জেনেছি তাঁর পুজো করে
পুজো মানে কবিতা আর গীতবিতানের সুর ধরে
পেয়েছি মাধুর্য আর সুন্দরের সন্ধান 
প্রাণের মাঝে ঢেউ তোলে মানুষের আনন্দের গান 
তাই চিত্ত আমার ভয়শূন্য উচ্চ আমার শির
স্বদেশপ্রেম আর মানবপ্রেমে ভাসতে আমি আজও  অধীর...

No comments:

Post a Comment