রবি ঠাকুর
রবি ঠাকুর, নামটা তোমার
ছোট্ট বেলায় জানা
আতা গাছে তোতা পাখি
আর খুকুর জল আনা
কৈশোরেতে বই এর পাতায়
তোমায় শুধু পাওয়া
দুপুরবেলা বকুল তলায়
তোমারই গান গাওয়া
শেষ বয়েসে ব্যালকনিতে
চোখের বালি হাতে
আবেগ ঘন হয়ে পড়ি
জ্যোৎস্না ভেজা রাতে
সারা জীবন জুড়ে আছো
তুমিই বিশ্বকবি
হৃদয় মাঝে আঁকা শুধু
তোমার প্রতিচ্ছবি।
No comments:
Post a Comment