রবির আলো
ওই যে দূরে মেঘ শিশুরা
আঁকছে রবিঠাকুর,
পঁচিশে বৈশাখে হাসে
একটা নূতন ভোর।
জগৎ ভাসে রবি গানে,
আকাশে, বাতাসে, প্রাণে,
মাতায় ভুবন উচ্ছ্বাসে আজ
বৈশাখী এক সুর।
গীতবিতান থেকে হাওয়া
আসলো উড়ে যেই,
খুঁজতে গিয়ে খুঁজে শুধু
রবিঠাকুরকেই।
রবির আলোয় বিশ্ব মাতে,
বাসন্তী রঙ-এর শাড়িতে,
পথ সেজেছে নব রূপে
সাজে হৃদয়পুর।
No comments:
Post a Comment