প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ
তুমি বাংলার নও, তুমি ভারতের নও
তুমি বিশ্বের স্বর্ণাক্ষরে রচিত নাম।
তুমি বাঙালি কবি, তুমি প্রাণের ঠাকুর রবি
তুমি প্রেম-ভালোবাসার ধ্বনিত কবি।
তুমি গীতি কবি, তুমি নোবেল জয়ী
তুমি বিশ্বপ্রেমের মানবতার প্রতীক।
তুমি ভানুসিংহ, তুমি রবীন্দ্রনাথ
তুমি নির্ঝরের স্বপ্নভঙ্গ।
তুমি বিশ্বকবি, তুমি কবিগুরু
তুমি বৃষ্টি গন্ধে মাটির সুর।
তুমি সরল গ্রামের স্নিগ্ধ মনিহারা
তুমি জীবন চলার পথিক।
তুমি প্রেমের জোয়ারে মোহিত প্রেমিকের প্রাণ
তুমি ধরিত্রীর বুকে শ্রেষ্ঠ রতন।
তুমি রূপসাগরের মনের মানুষ
তুমি শ্রাবণে ঝরার বৃষ্টিবারি।
No comments:
Post a Comment