নিশ্বাসে রবিঠাকুর
সে একটা সুন্দর সনেট হতে পারত, অথবা মাটির সুরের আবেগী গান- আমি মাঝে মাঝে পাতা ওলটাতাম বা মনের খেয়ালে গাইতাম।
সে একটা বটগাছ হতে পারত রৌদ্র দিনের, কিংবা শীতের একটা দুপুর। আমি পথের ক্লান্তি মেটাতাম, বা পিঠ পেতে উত্তাপ কুড়োতাম।
কিন্তু, সে মাটি হলো, শেকড় হল, আমার সর্বকালীন জলবায়ু হয়ে ঢুকে গেল অভ্যাসে।
সে বুকসেল্কের সাজানো তারা হতে পারত বা, বন্ধুমহলে প্রশংসা কুড়নোর মাধ্যম, লোকসমক্ষে বলা জ্ঞানগর্ভ শব্দমালা- অথচ,
সে বোধ হয়ে মিশে গেল নিশ্বাসে।
কে কবে নিশ্বাস নিতে ভুলেছে?
No comments:
Post a Comment