Friday, May 31, 2024

কবিতা- শক্তিপদ পণ্ডিত

প্রাণের ঠাকুর রবি


রবি-রশ্মির প্রভাত আলোয়
সকল শিশু জাগে,
কুমোর পাড়ার গরুর গাড়ি
ছুটছে অরুণরাগে।

কেয়া পাতার নৌকো ভাসে
বাতাস এলো ধেয়ে,
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
বাউল আসে গেয়ে।

কাবুলিওয়ালা আর আসে না
ছোট্ট মিনুর ডাকে,
জানলার ধারে অমল বসে
দেখছে বাহিরটাকে।

সুরের মায়ায় প্রভাত ফেরী 
কোরাস কণ্ঠদানে,
উঠলো মেতে ভুবনডাঙা
কবিতা নাচ গানে।

সুগন্ধি ধূপ পিদিম জ্বেলে
গোড়ের মালায় ছবি,
হাজার প্রণাম, শ্রদ্ধা তোমায় 
প্রাণের ঠাকুর রবি।

1 comment:

  1. খুব সুন্দর লেখা। কবি গুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

    ReplyDelete