মানুষ ঠাকুর
মাটির ঠাকুর নয় তো রে ভাই
মানুষ ঠাকুর ইনি
সারা বছর যাকে আমরা
পুজি এবং চিনি।
ঠাকুর ঘরে থাকেন না তো
মনের কোনে বাস
সকাল সন্ধ্যা তাঁর কবিতা
আপন করে গাস।
নোবেলে তাঁর নাম উঠেছে
বিশ্ব জোড়া খ্যাতি
বিভাকরের মতো বিভা
উজ্জ্বল আর জ্যোতি।
যেন তেন নয় এ ঠাকুর
রবি ঠাকুর নাম
তাঁর আলোকে আলোকিত
শহর এবং গ্রাম।
No comments:
Post a Comment