Thursday, May 30, 2024

কবিতা- বিদ্যুৎ মিশ্র

সবাই যখন হাসে 

শাঁখ বাজে ওই উলুর ধ্বনি
খুশির সমুদ্দুর
রবীন্দ্র গান পাই যে শোনা
আজও বহুদূর।

বুঝতে পারি বোশেখ এলো
আমার রবির মাস
নতুন বছর নতুন করে
নতুন এক প্রয়াস।

গরীব দুঃখী আর্তজনের
সঙ্গে কাটাই আজ
ওদের মুখেও হাসি ফুটুক
অন্যরকম সাজ।

ধূপ আতরের গন্ধ মেখে
সবাই যখন হাসে,
দেখবো কেমন লাগছে ওদের
রবির ছবির পাশে।

No comments:

Post a Comment