Friday, May 31, 2024

কবিতা- চৈতন্য দাশ

চেতনা

একটি শুধু গাছ সটান দাঁড়িয়ে 
তালগাছ নয় শুধু বটগাছও নয়
একটি গাছ….

কত বড়?
সেটা তো বলতে পারব না 
তবে বড়….

আড়ে না বহরে?
সেটাও বলতে পারব না 
তবে বড়…. 
উচ্চতল ভবনের মতো নয় 
তবুও বড় 

আরে বাবা কত বড়? 
মনে পড়েছে— চেতনাসম বড় 
যে চেতনা বিশ্বচেতনার 
সাগর… যতই খরচ করো শেষ হবার নয় 
রাবীন্দ্রিক চেতনা…সীমাহীন…

No comments:

Post a Comment